দক্ষিণ আফ্রিকায় আবারও এক বাংলাদেশীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
জানা যায়, গত বৃহস্পতিবার মধ্যরাতে দেশটির প্রিটোরিয়া এলাকায় গনি মিয়ার দোকানে, ডাকাতরা ঢুকে মালামাল লুট করতে চাইলে, দোকানটির কর্মচারীরা বাঁধা দেয়। ধস্তাধস্তির এক পর্যায়ে সন্ত্রাসীরা দোকানের মালিক গনি মিয়াকে লক্ষ্য করে কয়েক রাউণ্ড গুলি ছোঁড়ে। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি। তার দেশের বাড়ি বাংলাদেশের কুমিল্লা জেলার তিতাস উপজেলায়। এ নিয়ে গত ৭ দিনে দেশটিতে ডাকাতদের হাতে ৩ জন বাংলাদেশী ব্যাবসায়ী খুন হলেন। এদিকে, দেশটির ফ্রি স্টেট প্রদেশের উইনবার্গ থেকে নিখোঁজের ১ মাস পরও খোজ মেলেনি ৪ বাংলাদেশীর। দেশটির অ্যান্টি কিডনাপিং গাইড তাদের মোবাইল ট্রেস করে জানিয়েছেন, ঐ ৪ বাংলাদেশী এখনো জীবিত আছেন। তারা ঘনঘন সিমকার্ড বদলানোয়, তাদের অবস্থান নির্ণয় করা যাচ্ছেনা।
🔻▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬🔻
“Bangla TV” is a News & Program Based TV Channel in Bangladesh.
🔻▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬🔻
➧➧Follow us on Social Media
➜বাংলা টিভির অফিসিয়াল ওয়েবসাইটঃ
➜অনলাইনে বাংলা টিভি দেখতে ভিজিট করুনঃ
➜বাংলা টিভির ফেসবুক পেজঃ
➜নিউজ ফেসবুক পেজঃ
➜টুইটারে ফলো করুনঃ
🔻▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬🔻
#BanglaTV
#BanglaTVNews
source
দক্ষিণ আফ্রিকায় আবারও এক বাংলাদেশীকে গুলি করে হত্যা | South Africa Probashi News | Bangla TV
More from Africa NewsMore posts in Africa News »




Be First to Comment