দক্ষিণ আফ্রিকায় করোনা পরিস্থিতির উন্নয়নে, উদ্বেগ কমেছে প্রবাসী বাংলাদেশীদের।
জানা যায় দেশটিতে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে চলার ফলে, করোনা পরিস্থিতির ব্যাপক উন্নতি হয়েছে। আক্রান্ত ও মৃতের হার অনেক কমে এসেছে। আস্তে আস্তে জনজীবন স্বাভাবিক হতে শুরু করেছে। করোনাকালে দেশটির উৎপাদন ও বন্টন ব্যবস্থা বাঁধাগ্রস্ত হওয়ায় অর্থনৈতিক মন্দা দেখা দিয়েছিলো। তবে ভেঙে পড়া অর্থনীতিকে পুনরায় চাঙ্গা করতে, দেশটির সরকার কর্মহীনদের সহায়তায় বিভিন্ন ধরণের প্রণোদনা দিয়ে যাচ্ছে। দেশটির বাংলাদেশী ব্যাবসায়ীরা তাদের প্রতিষ্ঠানগুলো খুলতে শুরু করেছেন। বাড়তে শুরু করেছে কর্মচাঞ্চল্য। এদিকে দেশটির সরকারের আহবানে সাড়া দিয়ে, বাংলাদেশী সামাজিক সংগঠনগুলো অস্বচ্ছল প্রবাসীদের খাদ্য সহায়তাসহ নানাভাবে সেবা দিয়ে যাচ্ছেন। করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে চলে আসায় স্বস্তি ফিরে পেয়েছেন প্রবাসী বাংলাদেশীরা।
🔻▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬🔻
“Bangla TV” is a News & Program Based TV Channel in Bangladesh.
🔻▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬🔻
➧➧Follow us on Social Media
➜বাংলা টিভির অফিসিয়াল ওয়েবসাইটঃ
➜অনলাইনে বাংলা টিভি দেখতে ভিজিট করুনঃ
➜বাংলা টিভির ফেসবুক পেজঃ
➜নিউজ ফেসবুক পেজঃ
➜টুইটারে ফলো করুনঃ
🔻▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬🔻
#BanglaTV
#BanglaTVNews
source
দক্ষিণ আফ্রিকায় করোনা পরিস্থিতির উন্নয়নে উদ্বেগ কমেছে প্রবাসী বাংলাদেশীদের | Africa News | Bangla TV
More from Africa NewsMore posts in Africa News »




Be First to Comment